ঘরে পাথর পড়া বা শয়তানের উৎপাত হলে বিশেষ আমল
ঘরে পাথর পড়া বা শয়তানের উৎপাত
যদি কোনো ঘরে পাথর নিক্ষেপ করা হয়, অথবা শয়তান মানুষকে কষ্ট দেয়, ভয় দেখায়, ঘুমাতে না দেয়—তাহলে চারটি লোহার বড় পেরেক নেবে। এরপর অযু অবস্থায় প্রত্যেক পেরেকের উপর নিচের আয়াতটি ২৫ বার পড়ে ফুঁ দিবে। এভাবে চারটি পেরেকের প্রতিটিতেই ২৫ বার করে পড়ে ফুঁ দেবে। তারপর সেই পেরেকগুলো ঘর বা বাড়ির চার কোণায় পুঁতে দেবে বা ঠুকে দিবে।
ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করবেন।
আয়াতটি হলো—
﴿إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا وَأَكِيدُ كَيْدًا فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا﴾
উচ্চারণঃ
“Innahum yakīdūna kaidā. Wa akīdu kaidā. Fa mahhilil-kāfirīna amhilhum ruwaidā.”
অর্থঃ
“নিশ্চয় তারা চক্রান্ত করছে। আর আমিও কৌশল অবলম্বন করছি। অতএব আপনি কাফিরদের কিছু অবকাশ দিন, তাদেরকে সামান্য সময় ছেড়ে দিন।”
— সূরা আত-তারিক: ১৫-১৭ ।
আসান আমলিয়াত ও তাবিজাত খ.৭ পৃ. ২৮৩


Comments (0)