কোনো জিনিস হারিয়ে গেলে বিশেষ একটি আমল
কোনো জিনিস হারিয়ে গেলে বিশেষ একটি আমল
যদি কারো কোনো জিনিস হারিয়ে যায়, তাহলে এই দোয়াটি পড়ে নিজের হারিয়ে যাওয়া বস্তু ফিরে পাওয়ার জন্য দোয়া করবে| ইনশাআল্লাহ খুব দ্রুত সেই বস্তু পাওয়া যাবে| দোয়াটি:
يَا جَامِعَ النَّاسِ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ، اجْمَعْ بَيْنِي وَبَيْنَ كَذَا
উচ্চারণ: ইয়া জামি‘আন্নাসি লিইয়াওমিন লা রাইবা ফীহি, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মী‘আদ| ইজমা‘ বাইনী ওয়া বাইনা কাযা|
বাংলা অর্থ: হে মানুষের সমাবেশকারী, সেই দিনের জন্য যাতে কোনো সন্দেহ নেই| নিশ্চয় আল্লাহ তাঁর প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না| আপনি আমার এবং অমুক বস্তুর মধ্যে মিলন ঘটিয়ে দিন|
এখানে “كَذَا (কাযা)”-এর স্থানে নিজের হারানো জিনিসের নাম বলতে হবে|
আর যদি কাউকে নিজের দিকে আকৃষ্ট করতে চায় তাহলে “كَذَا”-এর স্থানে ওই ব্যক্তির নাম বলতে পারে, তবে অবৈধ কাজে ব্যবহার না করতে সতর্ক থাকবে|(আসান আমলিয়াত ও তাবিজাত খ. ৯, পৃ. ৩১৩)
লেখকঃ বিশিষ্ট রাকী ও মুদাব্বীর মুফতী নাঈমুল ইসলাম ফরিদপুরী যোগাযোগ নাম্বারঃ ০১৭৩৮-৪৫৬৮০৭

Comments (0)