অত্যাচারী ব্যক্তিকে এলাকা থেকে দূরে সরানোর আমল
অত্যাচারী ব্যক্তিকে এলাকা থেকে দূরে সরানোর আমল
যদি কোনো অত্যাচারী ব্যক্তির জুলুমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে, অথবা কাউকে বাসা ভাড়া দেওয়ার পরে অনেকই সেই লোককে আর বাসা থেকে বের করতে পারে না| কিন্তু তার কারণে বাসায় আরো যে লোক আছে তাদের কষ্ট হয় বা অত্যাচার করে, তাহলে নিচের আয়াতটি ৪০ দিন পাঠ করতে হবে| ইনশাআল্লাহ, চিল্লা পূর্ণ হওয়ার আগেই সেই অত্যাচারী ব্যক্তি শহর বা এলাকা ছেড়ে চলে যাবে|
আমলের পদ্ধতি
প্রতিদিন সাতটি কুচঁ এর সংগ্রহ করতে হবে| আয়াতটি পড়ে সেগুলোর উপর ফুঁক দিতে হবে| এরপর প্রতিদিন ওই সাতটি কুচঁ একটি কূপ বা কুয়োর মধ্যে ফেলতে হবে| এভাবে ৪০ দিন আমল চালিয়ে যেতে হবে|
লেখক সতর্ক করেছেন যে, অন্যায় উদ্দেশ্যে বা অকারণে কারও বিরুদ্ধে এই আমল করা হলে ক্ষতির আশঙ্কা রয়েছে| তাই ন্যায়সঙ্গত কারণ ছাড়া এটি করা উচিত নয়|
আয়াতটি এইঃ
﴿وَلَقَدْ فَتَنَّا سُلَيْمَانَ وَأَلْقَيْنَا عَلَىٰ كُرْسِيِّهِ جَسَدًا ثُمَّ أَنَابَ﴾
(সূরা সাদ, ৩৮:৩৪)


Comments (0)