জিনকে আগুনের শাস্তি দেওয়া

রোগীর শরীরে জ্বিন উপস্থিত থাকলে আগুনের শাস্তি দেওয়ার আমল—এর বাস্তবতা কী?রুকইয়াহ করার সময় অনেক ক্ষেত্রেই দেখা যায়, রোগীর শরীরে উপস্থিত জ্বিন কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না বা কথা বলতে অস্বীকৃতি জানায়। এমন পরিস্থিতিতে কিছু রাকী বলেন, “তোমাকে আগুনের শাস্তি দেওয়া হলো” অথবা “তোমার শরীরে জ্বালা-যন্ত্রণা দেওয়া হলো।” এরপর কিছু দোয়া পড়ে রোগীর ওপর ফুঁ দেওয়া হয়। অনেক সময় এর পর জ্বিন কষ্ট অনুভব করে এবং কথা বলতে বাধ্য হয়।কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—এ ধরনের আমলের শরয়ী ভিত্তি কী? যে দোয়া পড়া হয়, তার কোনো নির্ভরযোগ্য দলিল বা বাস্তব ভিত্তি আছে কি? আর যদি থেকে থাকে, তাহলে সেটি কী?এই ভিডিওতে আমরা কুরআন, সুন্নাহ ও অভিজ্ঞতার আলোকে এ বিষয়টি বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে।পাঠ্য দোয়া:اُخْرُجْ مِنْهُ بِلا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِউচ্চারণ: উখরুজ মিনহু, বি-লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।