পাওনা টাকা উসুল করার একটি সেরা আমল

পাওনা টাকা উসুল করার একটি সেরা আমল


যদি কেউ টাকা নিয়ে আর দিতে চায় না, ফোন দিলে রিসিফ করে না, দেখা হলে বলে যে অমুক তারিখে টাকা দিয়ে দিবো কিন্তু সে তারিখ আসলে আর তাকে পাওয়া যায় না| এমন অবস্থায় এখলাসের সাথে এই আমলটি করলে ভালো ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ| আমলটি এইঃ
بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ ۝ فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ ۖ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
উচ্চারণ: বিসমিল্লাহির রাহমানির রাহীম| ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম|
অর্থ: তবে বলুন, আল্লাহই আমার জন্য যথেষ্ট| তিনি ছাড়া কোনো উপাস্য নেই| আমি তাঁরই ওপর ভরসা করেছি এবং তিনিই মহান আরশের অধিপতি| (আসান আমলিয়াত ও তাবিজাত খ. ১০, পৃ.৭০)

লেখকঃ মুফতী নাঈমুল ইসলাম ফরিদপুরী

যোগাযোঃ ০১৭৩৮-৪৫৬৮০৭